
স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থা জি এফ এ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরাতে ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়েং নিতে নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির’’ লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ নেভেম্বর ২০২৫) বিকাল ৪টার সময় সাতক্ষীরা সদরের ৩ নং বৈকারি ইউনিয়নের মৃগীডাংগা সরকারি প্রাইমারি স্কুলের মাঠে লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় ৭৮৯ নং ওয়াডের ইউপি মেম্বর মলুদা পারভিন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আঃমান্নান এমএসপি আহবায়ক হাবিবুর রহমান ও এমএনপি আহবায়ক শারমিন নাহার।
বিনামুল্যে আইনগত পরামর্শ ও সহায়তা গ্রহনে উক্ত লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পেশার ভুক্তভোগী শতাধিক নারী ও এলাকার সাধারন জনগণ বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ নেওয়ার জন্য উপস্থিত হন।
সকলকে সার্বক্ষনিক আইনী পরামর্শের জন্য স্বদেশ ০১৩৩৯৬২৬৮৮৪ হটলাইন নম্বর ব্যবহারের জন্য অনুরোধ করা হয়।
এছাড়া বিভিন্ন আইনগত বিষয়ে পরামর্শ প্রদান করেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট মো: আকরাম হোসেন।
লিগ্যাল ক্যাম্প অনুষ্টানটি পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল অফিসার মো: শরিফুল ইসলাম। সিভিক কমিটির সদস্য তহমিনা প্রমুখ।