
উপকূল বন্ধু দিবসে সুশীলনের উদ্যোগের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর '২৫) বিকেলে কালিগঞ্জ সুশীলনের উদ্যোগে আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সহ- সভাপতি ইলাদেবী মল্লিক। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য কনিকা সরকার, কালিগঞ্জ সেন্টারের মাঠ সংগঠক সীমা রানী, কদমতলা সেন্টারের ম্যানেজার মীর হাছিব উল্লাহ, এরিয়া ম্যানেজার ১ মোঃ জিল্লুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, সুশীলন কর্মকর্তা মোঃ সাহিদুর রহমান মিন্টু, সমন্বয়কারী রবীন্দ্রনাথ বিশ্বাসসহ ৪০/৫০ কর্মী।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সুশীলন মাইক্রোক্রেডিট ইউনিটের আইটি অ্যান্ড এমআইএস কর্মকর্তা আবু রায়হান। এসময় বক্তারা বলেন, উপকূল বন্ধু উদ্যোগ উপকূলীয় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। জয় হোক সুশীল, জয় হোক উপকূল বন্ধু এই স্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। সভায় সুশীলন পরিবার, শুভানুধ্যায়ী, বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং উপকূল বন্ধু উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত অসংখ্য ব্যক্তি অংশগ্রহণ করেন।
আলোচনায় উপকূল অঞ্চলের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা এবং জনগণের সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।