বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

গোপালগঞ্জ পৌরসভায় টাউন ফেডারেশন নির্বাচন সম্পন্ন: রেনু সভাপতি, হিমু সম্পাদক ও আমিনা কোষাধ্যক্ষ 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো টাউন ফেডারেশন নির্বাচন-২০২৫।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ‘২৫) সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে রুনু বেগম (প্রতীক – মই) ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিসেস নাসিমা নজরুল (প্রতীক – আনারস) পান ৬৩ ভোট। অল্প ব্যবধানে হলেও এই ফলাফলকে অনেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে অভিহিত করেছেন।

সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে বিজয়ী হন সিমু (প্রতীক – ছাতা)। তিনি পেয়েছেন ৯৫ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী নার্গিস (প্রতীক – কলস) পেয়েছেন ৩৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে আমিনা বেগম (প্রতীক – আম) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল (প্রতীক: গোলাপ) পেয়েছেন ৫১ ভোট।

নির্বাচিতরা জানিয়েছেন, শহরের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা, সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিতভাবে পরিচালনা করা এবং নাগরিক সেবা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়াই হবে তাদের প্রধান লক্ষ্য। ভোটাররাও নির্বাচিত কমিটির প্রতি উন্নয়নমুখী নেতৃত্বের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!