বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

তালায় প্রাণিসম্পদ সপ্তাহে প্রযুক্তিনির্ভর গরু খামার স্টলে দর্শনার্থীদের ঢল

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীস্থলের বিভিন্ন স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর খামার স্টলে ছিল উপচে পড়া ভিড়। প্রযুক্তিনির্ভর গরু পালন পদ্ধতি, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন উৎপাদন সম্পর্কে জানতে দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

বুধবার (২৬ নভেম্বর ‘২৫) তালা শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীস্থলে টিন দিয়ে তৈরি ঘর, পাশে গোবর রাখার নির্দিষ্ট স্থান, ঘরের উপরে ঝোলানো বৈদ্যুতিক সুবিধা এবং পানি রাখার পাত্রসহ একটি আধুনিক খামারের আদল তৈরি করা হয়েছে। এসব দেখে দর্শনার্থীরা প্রযুক্তিনির্ভর খামারের সার্বিক ধারণা কাছ থেকে বুঝতে পারেন।

দর্শনার্থী সুমন সরদার বলেন, “এ ধরনের আধুনিক প্রযুক্তিভিত্তিক খামার আগে দেখিনি। কম খরচে বেশি উৎপাদন, খামার পরিচ্ছন্ন রাখা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে অনেক কিছু শিখলাম।”

উন্নয়ন প্রচেষ্টা প্রকল্পের ব্যবস্থাপক মো. খায়রুজ্জামান বলেন, “টেকসই ক্ষুদ্র উদ্যোগ এবং সহনশীল রূপান্তর SMART প্রকল্পের লক্ষ্যই হলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরু পালনের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করা।”

তিনি আরও বলেন, “সম্পদ-সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন (RECP) অনুশীলন নিশ্চিতের মাধ্যমে দুগ্ধ উপখাতে সহনশীল সবুজ প্রবৃদ্ধি অর্জনে আমরা কাজ করছি। স্বয়ংক্রিয় খামার ব্যবস্থাপনা, উন্নত খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তি ভবিষ্যতের গরু পালনে বড় পরিবর্তন আনবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!