
সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আনুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার (২২ নভেম্বর '২৫) বিকালে উপজেলার আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সমাবেশ স্থল জনসমুদ্রে রুপ নেয়।
আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ নুরুল হক খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীন।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স.ম হেদায়তুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার বশির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ছোট, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম সরোয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমুখ।
বিএনপি নেতা নতা কাজী আলাউদ্দীন এসময় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিজয়ী হতে পারলে এক বছরের মধ্যে আশাশুনি উপজেলার জন্য পরিকল্পিত বেড়িবাঁধ, জলবদ্ধতা নিরসনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ, উপকূলবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং আশাশুনি উপজেলাকে ইকোনমিক জোন করা হবে।
তিনি আরো বলেন, আশাশুনি উপজেলার মা-বোনদের, ঢাকা-গাজীপুর গিয়ে গার্মেন্টসে চাকরি করা লাগবে না, আমি নির্বাচিত হতে পারলে এই আশাশুনিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।