বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সাতক্ষীরায় জেলা ব্যাংকার’স এসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জেলা ব্যাংকার’স এসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর ‘২৬) সকালে সাতক্ষীরা শহরের প্রিন্স হোটেল এন্ড চিলি চাইনিজ কনফারেন্স হলরুমে জেলা ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর শাখার ম্যানেজার মো. আব্দুর রহিম এরঁ সভাপতিত্বে এবং সংগঠেনর সাংগঠনিক সম্পাদক ও পারুলিয়া শাখার ম্যানেজার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা একটি সংগঠনের মাধ্যমে সমাজকে আরো সামনে এগিয়ে নিতে পারি।  ব্যাংকার’স অ্যাসোসিয়েশন একটি চমৎকার সংগঠন। এই সংগঠনের কার্যক্রম তখনই সার্থক হবে যখন একে অপরের জন্য কাজ করতে পারবে। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অনেকের চিকিৎসার প্রয়োজন হলে তার পাশে দাঁড়ানো, সবার জন্য সবাই যদি আমরা কাজ করি, দশের লাঠি একের বোঝা সকল কাজ সহজ হবে। আপনারা ব্যাংকের যে সেবার দায়িত্ব পালন করেন আমরা ব্যবসায়ীরা আপনাদের অনেক সেবা পেয়ে থাকি। ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সাথে সুন্দর ব্যবহার ও আচরন করেন আপনারা। যে কারণে আপনাদের পেশাটাও একটি মহৎ পেশা।”
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রিন্স হোটেল এন্ড চিলি চাইনিজ রেষ্টুরেন্ট গিয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে গিয়ে মিলিত হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ব্যাংকার’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কবির উদ্দীন, এসোসিয়েশনের কার্যকারি সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম মো. জিল্লুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল জলিল, সংগঠনের উপদেষ্টা ফরহাদ হোসেন, কাজী মাসুদুল হক, নিয়াজ হাসান ও মাগফুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে বলেন, এসংগঠনের মাধ্যমে সাতক্ষীরার ব্যাংক কর্মকর্তাদের মধ্যে যে আত্মার বন্ধন তৈরি হয়েছে সেটি সামনে আরো সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা আগামীতে সাতক্ষীরায় সবচেয়ে বড় অরাজনৈতিক সামাজিক পেশাজীবি সংগঠনে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। এসময় সাতক্ষীরার সরকারি-বেসরকারী প্রায় ২ শতাধিক ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!