বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

গোপালগঞ্জে নবাগত ডিসি মোঃ আরিফ -উজ-জামানের সাথে সদর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের মতবিনিময়

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সাথে সদর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৯ নভেম্বর ‘২৫) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ-জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ -উজ-জামান উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, “গোপালগঞ্জ উন্নয়ন ও শান্তির একটি অনন্য জেলা। প্রশাসনের সাথে সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করলে জনগণকে সেবা প্রদান আরো সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও ভোগান্তি কমাতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাষ চন্দ্র সেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্ত্তী, উপজেলা সমাজসেবা অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!