বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

দেবহাটায় জমিদার ফনিভূষন মন্ডল-এর স্মরণ সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

আধুনিক দেবহাটার স্থপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, ঐতিহ্যবাহী প্রবাদ পুরুষ ও মহান সাধক স্বর্গীয় জমিদার ফনিভূষন মন্ডল-এর তিরোধান দিবস উৎযাপন উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ‘২৫) সন্ধ্যায় ক্লাব সংলগ্ন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এম শরিফ খান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরীয়া হাসান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রওশন আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব (মন্টু)। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা ও শিক্ষক আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল কালাম, জামায়াত নেতা ফয়জুল ইসলাম, জমিদার পরিবারের বংশধর নারায়ণ চন্দ্র মন্ডল, বীরমুক্তিযোদ্ধা সাবুর আলী, ফয়জুল ইসলাম, আবু তৈয়ব খান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

উল্লেখ্য যে, জমিদার ফনিভূষণ মন্ডল দেবহাটা বিবিএমপি ইন্সটিটিউশন, দেবহাটা সদরে চ্যারিটেবল ডিসপেনসারি, পুরাতন থানা ভবন, দেবহাটা ফুটবল মাঠ সহ অসংখ্য সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!