বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

✍️শেখ আমিনুর হোসেন📝দেশ টাইমস✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে লবণ পানির অনুপ্রবেশে বিপর্যস্ত হয়ে পড়ছে কৃষিজমি, বসতবাড়, মিঠাপানির উৎস এবং স্থানীয় জীববৈচিত্র্য।

দীর্ঘদিন ধরে চলমান এই সংকটে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে।

পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন, যার ফলে বাড়ছে ভাঙন, জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি।

এই দুই সংকটের দ্রুত ও কার্যকর সমাধানের দাবিতে মঙ্গলবার(১৮ নভেম্বর ২০২৫) উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে সচেতন নাগরিক, স্থানীয় সাংবাদিক, ক্ষতিগ্রস্ত কৃষক, নারী-পুরুষ, যুবসমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনটি উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হান্নান। বক্তারা বলেন, আশাশুনির উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে বাঁধের দুর্বলতা, ড্রেজিংয়ের অভাব, অপরিকল্পিত মাছের ঘের এবং অবৈধ বালু উত্তোলনের ফলে লবণ পানির অনুপ্রবেশ ভয়াবহ আকার ধারণ করেছে। এতে হাজারো বিঘা কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে। মিঠাপানির উৎস নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয়রা বিশুদ্ধ পানি সংকটে দিনযাপন করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, একের পরএক জমিতে লবণ পানি ঢুকে ধান, সবজি, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে। এতে বহু পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে।

বক্তারা অবিলম্বে লবণ পানি রোধে কার্যকর বাঁধ নির্মাণ ও সংস্কার, অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী-খাল পুনঃখনন এবং ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনসহ দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করার দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দ্রুত ব্যবস্থা না নিলে আশাশুনির মানবিক, অর্থনৈতিক ও পরিবেশগত পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। তাই জরুরি ভিত্তিতে সরকারি হস্তক্ষেপ ও টেকসই ব্যবস্থাপনা গ্রহণের আহ্বান জানানো হয়।

ইউএনও প্রতিনিধি স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্থানীয়রা আশা করছেন, দীর্ঘদিনের এই সংকট দূরীকরণে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!