প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ৯:২৪ পি.এম
সাতক্ষীরায় হোন্ডার নতুন মডেল Shine-100 উদ্বোধন

সাতক্ষীরায় হোন্ডা প্রাইভেট লিমিটেডের অথরাইজড ডিলার হোন্ডা উইং, সাতক্ষীরা কর্তৃক আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে Shine-100 নতুন মডেলের মোটরসাইকেল এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। জমকালো আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রেতাদের নিয়ে অনুষ্ঠিত হয় রবিবার (১৬ নভেম্বর '২৫) বিকালে সাতক্ষীরা শাখায়।
নতুন মডেলের বাইকটি তেলে সাশ্রয় ও মজবুত। উদ্বোধনের দিনের ক্রেতাদের উপস্থিত ছিল সরগরম। নতুন আকর্ষণীয় বাইকটি কিনতে ক্রেতাদের আগ্রহের কমতি ছিল না। বাইকের বৈশিষ্ট্য প্রদর্শনীর পরে কেক কেটে উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর এরিয়া সেলস ম্যানেজার মহিবুল্লাহ খান, সাতক্ষীরা শাখার ম্যানেজার আরিফুর রহমান, সহকারী ম্যানেজার হাসান উল্লাহ, সার্ভিস ম্যানেজমেন্ট শামিম আলম সহ, সামাজিক ব্যক্তিবর্গ সাংবাদিকসহ শোরুমের কর্মকর্তা কর্মাচরী বৃন্দ। সাশ্রয়ী দামে নির্ভরশীল বাইক Shine-100 বাইকটির বিষয়ে আরো জানতে হোন্ডা উইং, সাতক্ষীরা শোরুমে আসার জন্য অনুরোধ রইলো।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.