বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

তালায় দরিদ্র নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ সামগ্রী বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি গ্রামে জলাবদ্ধ এলাকার প্রান্তিক ও দুঃস্থ্ নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত সেমিপাকা টয়লেট নির্মানের উপকরন বিতরন করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর ‘২৫) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার উপকারভোগীদের মাঝে উপকরনগুলো বিতরন করেন।

এরআগে নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র সহযোগীতায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে বিশেষ বরাদ্দের আওতায় নাউস সেমিনার কক্ষে উপকারভোগী ১০জন নারীকে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে জলাবদ্ধ এলাকার হতদরিদ্র ১০জন নারীকে সেমিপাকা টয়লেট নির্মান উকরন বিতরণ করা হয়। এউপলক্ষ্যে এক অনুষ্ঠান নাউস’র কার্য নির্বাহী কমিটির সভাপতি জাকিয়া সুলতানা ইতি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এম. আবুল কালাম আজাদ। তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় সভায়- স্বাগত বক্তব্য রাখেন, নারী উন্নয়ন সংস্থার পরিচালক গুলশানারা বেগম।

সভা শেষে প্রধান অতিথি উপকারভোগী নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত সেমিপাকা টয়লেট নির্মানের সামগ্রী সহ গাছের চারা বিতরন করেন। একইসাথে তিনি নারী উন্নয়ন সংস্থা কার্যলয়ে গাছের চারা রোপন করেন। এসময় উপকারভোগী দরিদ্র নারীরাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!