বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

কালিগঞ্জের জামেয়া তা’লীমুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল ও সম্মেলন অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সদরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসা জামিয়া এমদাদিয়া তালীমুল কোরআনের (৩৬তম) বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার খতিব ও ইমাম পীরে কামেল মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় মৌচাক বাইতুল জান্নাত মাদ্রাসার খতিব মুফতি ইমরান হুসাইন মুজাহিদী।

এছাড় উপস্থিত ছিলেন মাওলানা আতিকুর রহমান, হামিদুর রহমান ও লুৎফর রহমানসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির, বিশিষ্ট ব্যবসায়ী রাব্বি, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি এবং সাংবাদিক সংস্থার সেক্রেটারি শেখ নাজমুল ইসলাম প্রমুখ।সদস্য সম্মেলন শেষে আমন্ত্রিত অতিথি ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের জন্য দুপুরে মনোরম পরিবেশে মেহমানদারীর ব্যবস্থা করা হয়।

এদিকে প্রতিবছরের মতো এবারও আগামী ২৮, ২৯ ও ৩০ নভেম্বর (১৩, ১৪ ও ১৫ অগ্রহায়ণ) তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিলের বক্তারা প্রথম দিন (২৮ নভেম্বর) প্রধান অতিথি: শায়খুল হাদিস, পীরে কামেল আল্লামা মুফতি আব্দুস সাদেক প্রধান বক্তা: আল্লামা মুফতি খাঁন, খতিব যাত্রাবাড়ী মডেল টাউন বাইতুল ইবাদাহ জামে মসজিদ, ঢাকা বিশেষ বক্তা: মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, শিক্ষক শ্যামনগর শ্রীফলকাটি মাদ্রাসা দ্বিতীয় দিন (২৯ নভেম্বর): প্রধান বক্তা: আল্লামা মুফতি নাসির উদ্দিন যুক্তিবাদী, মুহতামিম সুলতান শাহি মাদ্রাসা, গোপালগঞ্জ দ্বিতীয় বক্তা: মুফতি আনোয়ার হোসেন শেখ সাদী, ঢাকা তৃতীয় দিন (৩০ নভেম্বর) প্রধান বক্তা: মুফতি ইমরান হুসাইন মুজাহিদী, খতিবঢাকা কেন্দ্রীয় মৌচাক বাইতুল জান্নাত মাদ্রাসাদ্বিতীয় বক্তা: মুফতি হাফিজুর রহমান সুন্দরবনীবিশেষ আকর্ষণ: পবিত্র কুরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক কারী হাফেজ শাহাদুজ্জামান, খুলনা। মাহফিলে অংশগ্রহণকারীদের আমলের নিয়তে জামাতবন্দী হয়ে জিকিরসহ উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আগত মুসল্লিদের সুবিধার্থে সাইকেল, মোটরসাইকেল ও পাখার সুব্যবস্থাও করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!