বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় রূপান্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক আয়োজিত “ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে। দুই দিনব্যাপী (১১–১২ নভেম্বর ২০২৫) এই প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার নূরনগর, ভুরুলিয়া, কাশিমাড়ী ও আটুলিয়া ইউনিয়ন পরিষদের মোট ২৯ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও ফলপ্রসূ হয়।

দুই দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদের অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদ চিহ্নিতকরণ ও বার্ষিক বাজেট বিষয়ে ব্যবহারিক ধারণা অর্জন করেন। তারা দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজর সফিকুল ইসলাম, পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। পুরো প্রশিক্ষণটি সার্বিকভাবে পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পরিকল্পনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, অর্জিত জ্ঞান ইউনিয়ন পর্যায়ের রূপকল্প, উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রস্তুত প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও টেকসই করে তুলবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!