বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

শ্যামনগরকে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে মানববন্ধন

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে মঙ্গলবার (১২ নভেম্বর ‘২৫) সকালে উপজেলার কাশিমাড়ীত খোলপেটুয়া নদীর তীরে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক স্বপন দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের মাসুদ হাসান, সা‌হেব আলী, ফারজানা আক্তার, জা‌হিদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। তা সত্ত্বেও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই ঝুঁকি দিন দিন বাড়ছে। উপকূলের বহু এলাকা অরক্ষিত থেকে যাচ্ছে যুগের পর যুগ। উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে একটি দিবস ঘোষণা এখন সময়ের দাবি। উপকূল দিবস ঘোষণা করা হলে সরকারের নীতিনির্ধারণী মহল, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন মহলে উপকূলের গুরুত্ব বাড়বে। এর মাধ্যমে উপকূলের সুরক্ষা ও সেখানকার জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

মানববন্ধন থেকে জলবায়ু বিপন্ন উপকূল সুরক্ষায় স্থানীয় যুব জনগোষ্ঠী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসাবে রাষ্টীয় স্বীকৃতি প্রদান, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, লবণাক্ততার আগ্রাসন বন্ধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, উপকূলবাসীর জন্য স্বাস্থ্য সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের জন্য পযাপ্ত সাইক্লোন সেন্টার স্থাপন, সুপেয় পানি নিশ্চিত করা, জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ প্রদান, দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকারকে বিশেষ বরাদ্দ প্রদান, সুদরবন ও তার জীব-বৈচিত্র সুরক্ষায় কার্যকারী পদক্ষেপ গ্রহণ এবং এ অঞ্চলের কৃষি জমি ও চিৎড়ি চাষের জন্য আলাদা আলাদা জোন তৈরি করে খাদ্য ব্যবস্থা রক্ষা এবং দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণার দাবি জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!