বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

শিক্ষার্থীদের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মরাজপুর ক্লাস্টারের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর ‘২৫) সকালে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. এম. মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান।

সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “উদ্ভাবনমূলক ভালো কাজগুলো জেলার অন্যান্য বিদ্যালয়ে চালু করার উদ্যোগ নেওয়া হবে।”

এছাড়া মোঃ রুহুল আমীন ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। তিনি শিশুদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পারদর্শিতায় সন্তোষ প্রকাশ করেন। সভায় ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!