বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের গণসংযোগ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ও ধানের শীষ প্রতীকের পৃথক লিফলেট বিতরণ করে নির্বাচনী গণসংযোগ করেছেন।

রবিবার (০৯ নভেম্বর ‘২৫) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের হাটের মোড় হতে শুরু করে শহরের বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ীসহ সকল শ্রেণীর পেশার মানুষের সাথে এ গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রুপরেখার লিফলেট ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমদ মানিক প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!