বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি লিডার্স অফিসে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ আহ্বান করা হয়। সভায় স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার জনাব আব্দুল হান্নান। এতে বক্তব্য রাখেন সদস্য লিংকন আসলাম, বিমল কুমার মণ্ডল, জনাব রতন অধিকারী, বনমালী দাশ, মারুফা খাতুন এবং লিডার্সের প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোদ্দারসহ ফোরামের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, আশাশুনি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম। লবণাক্ততা বৃদ্ধি, বারবার ঘূর্ণিঝড়, নদীভাঙন ও অতিবৃষ্টির ফলে জনজীবন, কৃষি ও জীবিকায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনায় রেখে টেকসই জলবায়ু অভিযোজন পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

সভায় জানানো হয়, উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের মূল লক্ষ্য হলো স্থানীয় সম্প্রদায়ের সমস্যা, অভিজ্ঞতা ও সুপারিশ সংগ্রহ করে তা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা, যাতে জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্থানীয় মানুষের কণ্ঠস্বর ও চাহিদা প্রতিফলিত হয়।

সভায় লিডার্সের প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোদ্দার বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আশাশুনির ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন-জীবিকা বড় হুমকির মুখে। অবৈধ বালু উত্তোলন এবং লবণাক্ত পানির অনুপ্রবেশ কৃষি ও বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় উপজেলা প্রশাসন ও ফোরামের সদস্যদের একযোগে কাজ করতে হবে।”

ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের সহায়তায় লিডার্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতভাবে লবণ পানির অনুপ্রবেশ প্রতিরোধ, কৃষি জমি রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধে জনসচেতনতা ও মানববন্ধন কর্মসূচি গ্রহণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যত কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!