বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য আমিনুর রশীদের আমেরিকা গমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা প্রদান

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক আমিনুর রশিদ পাড়ি জমাচ্ছেন আমেরিকায়। বহু স্মৃতি ও সহকর্মীদের ভালোবাসা পেছনে ফেলে আগামী কয়েক দিনের মধ্যে তিনি সাতক্ষীরা ও বাংলাদেশ ত্যাগ করবেন।

এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শভেচ্ছা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমটিরি সদস্য মো: আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক ইয়ারব হোসেন, এম জিললুর রহমান, আমিরুজ্জামান বাবু, মুহা: জিললুর রহমান, মো: হাফিজুর রহমান, আহসান রাজীব, মীর মোস্তাফা আলী।

বক্তারা বলেন দীর্ঘদিন ধরে আমিনুর রশীদ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকায় কমর্রত ছিলেন। পাশাপাশি তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও কবি, যিনি শব্দে-ছন্দে মানবতা ও জীবনের সৌন্দর্য খুঁজে বেড়ান।

সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও বিদেশ জীবনে সফলতা কামনা করেন। সবাই আশা প্রকাশ করেন, দূর দেশেও তিনি বাংলার মাটি, মানুষ ও সাহিত্যের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রাখবেন এবং প্রবাসে থেকেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!