বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

তালায় ধানের ক্ষেতে ইঁদুরের দাপট, দিশেহারা কৃষক!

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার অনেক এলাকায় আমন ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পয়েছে। বিলের পর বিলজুড়ে ধানের গাছ কেটে ফেলছে ইঁদুরের দল। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা জানান, মাঠে পাকা বা আধাপাকা ধান কেটে নষ্ট করছে ইঁদুর। বিভিন্ন উপায়ে দমন চেষ্টা করেও তেমন ফল মিলছে না।

খলিশখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের কৃষক শাহিনুর রহমান মোড়ল বলেন, বিভিন্ন ওষুধ ও ফাঁদ দিয়েও ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।

তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কৃষক মোঃ আব্দুর রহমান শেখ বলেন, গব বছরের চেয়ে এ বছর আমন ধান ক্ষেতে ইদুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

তালা উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রায় দুই হাজার হেক্টর জমির ধান ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাগুরা, খলিলনগর, তেতুঁলিয়া ও নগরঘাটা বিল এলাকায় ক্ষতির মাত্রা বেশি।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, কৃষকদের ইঁদুর দমন বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সম্মিলিতভাবে ব্যবস্থা নিলে ক্ষতি কমানো সম্ভব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!