রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে র‍্যাব–বিজিবির যৌ থ অ ভি যা নে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ নারী মা দ ক কা রবা রি আ ট ক সাতক্ষীরা -৪ শ্যামনগর আসনে ধানের শীষের গণসংযোগ করছেন সাতক্ষীরা জজ কোর্টের- জি,পি, ও অতিরিক্ত পি,পি, ২৪০টি আসন ইতোমধ্যেই বিএনপির পক্ষে চলে গিয়েছে : ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন সাতক্ষীরা-২আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রবকান্ডা ছড়াচ্ছে-নির্বাচনী পথসভায় আব্দুর রউফ তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জ রি মা না সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের বিশাল জনসভা ও গণমিছিল কপিলমুনি ও কানাইদিয়া মানুষের জন্য কপোতাক্ষ নদীর উপর ব্রিজ ও টিআরএম বেইলি ব্রিজ নির্মান করব: তালায় সাবেক এমপি হাবিব  সাতক্ষীরার উন্নয়নে মানুষের ভাগ্য পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই- ডি.বি স্কুল মাঠে আব্দুর রউফ  কলারোয়ায় অনুমোদনহীন ক্লিনিকে চলে অপারেশন: হাতুড়ি ডাক্তার করে প্রেসক্রিপশন!

তালার পরিবেশকর্মী শফিকুল ইসলামের থাইল্যান্ড যাত্রা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার বেসরকারি উন্নয়ন সংস্থা রুপালির পরিচালক ও পরিবেশকর্মী শফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি সপ্তাহ (আইসিএসডব্লিউ) উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এক সপ্তাহের জন্য থাইল্যান্ড যাচ্ছেন। সুশীল প্রকল্পের আওতায় সাতক্ষীরা সমতা ফোরাম (সিএসও হাব) এর পক্ষ থেকে তিনি শুক্রবার (৩১ অক্টোবর’২৫) বিকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।

সুশীল প্রকল্প বাস্তবায়ন করছে ভূমিজ ফাউন্ডেশন, সহযোগিতা দিচ্ছে একশনএইড, এবং সাতক্ষীরার ১৩টি সিভিল সোসাইটি সংস্থার সমন্বয়ে গঠিত হাবের সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন। থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১-৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বব্যাপী এই সম্মেলনের মূল আয়োজক হলো সিভিকাস গে¬াবাল সিভিল সোসাইটি অ্যালায়েন্স ও এশিয়া ডেমোক্রেসি নেটওয়ার্ক। ২০২৫ সালের মূল বিষয় হলো “জনগণের কর্মকান্ড উদযাপন: আজকের বিশ্বের জন্য গণতন্ত্র, অধিকার ও অন্তর্ভুক্তির পুনর্গঠন।”

শফিকুল ইসলাম তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, উপজেলা অন্ত্যজ পরিষদের উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!