
সাতক্ষীরা সদরের লাবসায় মা কোচিং সেন্টারের উদ্যোগে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর '২৫) বিকেলে লাবসা ফুটবল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মনিরুল ইসলাম, এবং বিশেষ অতিথি ও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন এমামুল এহসান নাহিদ স্যার।
টুর্নামেন্টে অংশ নেয় দুটি দল রায়হান একাদশ (সবুজ দল) এবং আরেফিন একাদশ (লাল দল)। খেলাটির প্রথমার্ধে উভয় দলই একটি করে গোল করে সমতায় থাকে। দ্বিতীয়ার্ধে গোল না হওয়ায় রেফারি খেলা টাইব্রেকারে নেওয়ার ঘোষণা দেন। টাইব্রেকারে রায়হান একাদশ ৪টি গোল এবং আরেফিন একাদশ ২টি গোল করতে সক্ষম হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।