মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটায় টিসিভি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর ‘২৫) সকাল সাড়ে ৯ টায় দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, এমটি (ইপিআই) মো: সালাহউদ্দীন, প্রধান সহকারী আয়ুব হোসেন, স্বাস্থ্য সহকারী সাব্বির হোসেন ও শেখ রাশিকুল ইসলাম, পরিবার কল্যান সহকারী অনিমা কর্মকার প্রমুখ।

এ সময় ৯ মাস হতে ১৫ বছর বয়সীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। জানা যায়, সারাদেশে একযোগে টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে উক্ত টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। দেবহাটায় উদ্বোধনের দিন টিসিভি টিকার লক্ষ্যমাত্রা ছিল ১৫৯৭জন। যার বিপরিতে টিকা গ্রহন করেন ১৩৯৩জন। যা টিকা প্রাপ্তির শতকরা হার ৮৭%।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!