মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৬ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর ‘২৫) সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার (১১ অক্টোবর ‘২৫) সন্ধ্যায় বিএসএফ’র কাছ থেকে পেয়ে ১৬ বাংলাদেশীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে তলুইগাছা বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম।

তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।

হস্তান্তরকৃতরা হলেন, মোঃ মোশাররফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মোঃ জিল্লুর রহমান (২৩), মোছাঃ ঝরনা পারভিন (৩৭), মোঃ আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মোঃ শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মোঃ ফারজান নাবিল (৩), মোছাঃ রুবিনা খাতুন (২৯) এবং আল আমিন (২৬)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম জানান, শনিবার সন্ধ্যার দিকে বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তাঁর কাছে ১৬ বাংলাদেশীকে হস্তান্তর করেন। পরে তিনি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করে সোপর্দ করেন। ফেরত আসা মোশাররফ হোসেন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১০ থেকে ১৫ বছর যাবৎ জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাঁকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিুকর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৬ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!