বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

সাতক্ষীরার তলুইগাছা সী”মান্তে ১৫ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তা”ন্তর

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৫জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বুধবার (০১ অক্টোবর ‘২৫) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা চারজন নারী, ছয়জন পুরুষ ও পাঁচজন শিশুকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। রাত ৯টার দিকে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে তলুইগাছা ক্যাম্পের সুবেদার আবুল কাশেম একটি সাধারণ ডায়েরী করেন।

সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, আটক বাংলাদেশী নাগরিকরা গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ‘২৫) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। ০১ অক্টোবর বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্তায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করেন। রাত ৯টায় তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের রেজাউল গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৪৭), তার ছেলে মিলন গাজী (১৯), একই উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মালেক সরদারের ছেলে জাফরুল ইসলাম (৩৮), জাফরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (২৮), তার ছেলে জামসেদ আলী (১২), তাদের মেয়ে জিম সুলতানা (০৩), একই উপজেলার ৪নং কয়রা গ্রামের ওমর আলী সরদারের ছেলে এলেম সরদার (৪৯), এলেম সরদারের স্ত্রী আকলিমা খাতুন (৪৪), তাদের মেয়ে আছিয়া খাতুন (১১), একই উপজেলার মহারাজপুর গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে আহসান হাবিব খোকন (৪২), আহসান হাবিব খোকনের স্ত্রী রওশান আরা বেগম (৩৮), আহসান হাবিবের ছেলে সাহান গাজী (০৫), একই জেলার ডুমুরিয়া উপজেলার সাহসজয়খালি গ্রামের সেলিম মোড়লের ছেলে সবুজ মোড়ল (১২), বক্কর সরদারের মেয়ে রেশমা খাতুন (২২) ও সবুজ মোড়লের মেয়ে রাজিয়া খাতুন (০৭)।

আটককৃত ফজিলা খাতুন জানান, তারা ২০ বছরের ও বেশি সময় ধরে অবৈধপথে ভারতে যেয়ে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, বুধবার রাত ৯টার দিকে ১৫জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের ঠিকানা যাঁচাই করে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!