রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতার আলোয় গড়ে তুলতে সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় সোমবার (২৯ সেপ্টেম্বর ‘২৫) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাদরাসা প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক আ.খ.ম. মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মুস্তানছির বিল্লাহ, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম এবং খুলনা অঞ্চল পরিচালনা কমিটির সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক। অতিথিরা তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের শিক্ষাব্যবস্থা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির প্রচেষ্টার প্রশংসা করেন।

স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক এম. এম. রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহবুব অল মিসবাহ। শেষ পর্বে বিভিন্ন শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

শিক্ষার্থীদের পুরস্কৃত করার সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা করতালিতে মুগ্ধতা প্রকাশ করেন এবং সবার জন্য দোয়া করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!