বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সেনাবাহিনী পরিচয় দেয়া ভুয়া গোয়েন্দা আটক কড়া নিরাপত্তার মধ্যে সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম কালিগঞ্জ উপজেলা কৃষকদলের দুই নেতা ব হি ষ্কা র প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন, জেলা প্রশাসকের প্রেসব্রিফিং সাতক্ষীরায় ভোট গ্রহণের আগে সেনা টহলের উপস্থিতি এলাকার মানুষকে আশ্বস্ত করছে বেদেপল্লির ছোট্ট বন্ধুদের সাথে শৈশবের ক্যানভাসের যাত্রা শুরু  সাতক্ষীরার ৪ আসনে ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি: নিরাপত্তার চাদরে ৬০৯ কেন্দ্র, সংবাদ সংগ্রহে ৭৯১ সাংবাদিক ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা 

WHRO’ র নতুন যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন ভোলার কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন খন্দকার

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ডব্লিউএইচআরও) এর কেন্দ্রীয় কমিটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মোঃ মহিউদ্দিনকে সংস্থাটির যুগ্ম মহাসচিব পদে মনোনীত ও অনুমোদন করেছে।

সংস্থাটির পক্ষ থেকে ইস্যুকৃত এক আনুষ্ঠানিক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয় যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও জাতিসংঘভুক্ত বিশ্ব মানবাধিকার ও উন্নয়ন সংস্থার সাথে জোটবদ্ধ নিবন্ধিত এই সংস্থাটি দেশ-বিদেশে নির্যাতিত ও নিপীড়িত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

নিয়োগপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মোঃ মহিউদ্দিনকে সম্বোধন করে চিঠিতে বলা হয়েছে, “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিশ্বাস করে আপনি অত্র সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মকৌশল, কর্মসূচি পরিচালনার সাথে প্রতিটি অঞ্চলে নির্যাতিত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতির নির্যাতিত সমাজকে সহায়তা প্রদান এবং মানবাধিকারের মধ্যে তাদের প্রকৃত মৌলিক অধিকার প্রতিস্থাপন নিশ্চিত করবেন।”

সংস্থাটির সর্বোচ্চ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে এই দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি, মানবাধিকার প্রতিষ্ঠা ও সংস্থার কার্যক্রম পরিচালনায় তাঁর আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানুষের মৌলিক, সামাজিক ও পারিবারিক অধিকার সংরক্ষণ এবং সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করাসহ বৈশ্বিক পর্যায়ে ব্যাপক মানবাধিকার কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!