মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

সাতক্ষীরা সীমা”ন্তে ৮ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছ হস্তা”ন্তর বিএসএফের

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সীমান্তে ৮ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর’২৫) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা উক্ত বাংলাদেশীদের হস্তান্তর করে। রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে। এব্যাপারে সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম একটি সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, আটক বাংলাদেশী নাগরিকরা গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমকালে বিএসএফ তাদেরকে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডারের মধ্যস্তায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করেন।

হস্তান্তরকৃতরা হলেন, খুলনার কয়রা থানার নাকসা গ্রামের মো. মনি বিশ্বাসের ছেলে মো. হারুন (৩০), ময়মনসিংহ এর ফুলবাড়ি থানার ঢামার গ্রামের সামসুল আলমের স্ত্রী জবা সাবিহা বিনতে করিম (২২), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের মো. সুজন এর স্ত্রী জান্নাত বেগম (৩৫), নারায়নগঞ্জ সদর থানার ভুইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯), যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মোঃ আজিজুল বিশ্বাসের ছেলে মোঃ ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী মোছাঃ রহিমা খাতুন (২৪), সাতক্ষীরার আশাশুনি থানার বুড়িয়া গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী রপা রানী (২৮) ও একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদী রঞ্জন পরামানিক (৪২)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, বৃহষ্পতিবার রাত ১০টার দিকে আটজন বাংলাদেশীকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটককৃতদের ঠিকানা যাচাই করে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ‘২৫) সকালে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!