মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

সফল ওপেন হার্ট সার্জারি শেষে হাসপাতাল ছেড়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশার

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমীর, খুলনা বিভাগীয় টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিস শূরার সম্মানিত সদস্য, সাতক্ষীরার প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফল ওপেন হার্ট সার্জারির পর সোমবার (১৫ সেপ্টেম্বর ‘২৫) দুপুরে হাসপাতাল ত্যাগ করেছেন।

গত ৮ সেপ্টেম্বর তাঁর জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। দীর্ঘ দশদিনের নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর চিকিৎসকদের ছাড়পত্রে আজ তিনি হাসপাতাল থেকে রিলিজ নেন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থতার পথে দ্রুত এগোচ্ছেন।

হাসপাতাল ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে মুফতি রবিউল বাশার হাফিজাহুল্লাহ বলেন, “আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। যারা দোয়া করেছেন-ডাক্তার, পরিবার, সহকর্মী, সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান-সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে সাতক্ষীরায় ফিরব এবং অক্টোবর থেকে আগের মতোই রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হবো।”

তিনি সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণ এবং দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিজের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেন।

মুফতি রবিউল বাশারের সঙ্গে ছিলেন তাঁর সুযোগ্য সন্তান ও ব্যক্তিগত সহকারী মোহাম্মাদ মুজাহিদ বাশার। তিনি জানান,
“আলহামদুলিল্লাহ, আব্বু দ্রুত সুস্থ হচ্ছেন। চিকিৎসকদের আশাবাদ আমাদেরকে ভরসা দিচ্ছে।” এছাড়া হাসপাতালে উপস্থিত ছিলেন আদর্শ সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মাদ শাহ্ আলম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোহাম্মাদ শরিফুল ইসলামসহ আরও অনেক শুভানুধ্যায়ী ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজন।

মুফতি রবিউল বাশার হাফিজাহুল্লাহর অসুস্থতার সময়কালে সাতক্ষীরা তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইসলামী রাজনৈতিক অঙ্গনে একধরনের শূন্যতা অনুভূত হচ্ছিল। তাঁর সুস্থ হয়ে ফিরে আসার খবরে দলীয় নেতাকর্মী ও সাধারণ অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!