মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

দেবহাটায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ ভারতীয় নাগরিক গ্রে*প্তার, বাড়িতে মিলল ইয়া*বা, অ*স্ত্র ও ম*দ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন শাওন এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
দেলোয়ার হোসেন শাওন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা ও দেবহাটা উপজেলার  কুলিয়া গ্রামের আসাদুল হকের ছেলে। কামানুর গাজী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের করিম গাজীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৬ জুন ‘২৫) রাত ৯টার দিকে কালীগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শাওনের  কুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৬ ইঞ্চি লম্বা বাটের একটি পাইপ গান,তিনটি দা,পাঁচটি মদের বেতল  নগদ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাতেই তাদরকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় উপপরিদর্শক শরিফুল ইসলাম বাদি হয়ে মাদক  আইনের ৩৬(ক) ও ১০(ক) ধারা ও ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)  ধারায় শাওন ও কামানুরের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে মঙ্গলবার (১৭ জুন’২৫) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!