মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

তালায় ব‍্যাতিক্রমধর্মী হালখাতা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুনকে সাদরে বরন করে নিয়ে পুরাতন হিসাব মুছে ফেলে নতুন হিসাবের খাতা খোলার নামই হালখাতা। বাংলা নববর্ষের মূল উৎসব এদিনটি ব্যবসায়ীদের কাছে আনন্দের দিন। হালখাতা শুধু হিসাবের নতুন খাতা খোলা নয়, পাওনা আদায়ের পাশাপাশি ক্রেতাদের আপ্যায়নের মাধ্যম। হালখাতার এই ঐতিহ্য সুদীর্ঘ কাল বহন করে চলছে বাঙালির আনন্দ উৎসব আর সম্প্রীতির গৌরবগাঁথা সেতু বন্ধন।

এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রেজাউল গাজীর ছেলে আফজাল গাজীর চায়ের দোকানে ক্রেতাদের সার্বিক সহযোগিতায় হালখাতায় আপ্যায়নের ব্যবস্থা করেজে।

হালখাতা অনুষ্ঠানটি রবিবার (১৫ জুন ‘২৫) সকালে অনুষ্ঠিত হয়। এই হালখাতা অনুষ্ঠানে সকালে মাইক বাজা থেকে শুরু হয় রান্নার কাজ কেউ দিছে বিরিয়ানির চাউল কেউ দিছে মুরগির মাংস আবার কেউ দিছে তেল। এমনিভাবে সবার সহযোগিতা ভালোবসা নিয়েই হালখাতা করছে আফজাল গাজী।

‎এব‍্যাপারে আফজাল গাজী জানান, আমি গ্রামে ছোট্ট একটা চায়ের দোকান করেছি। এখানে আমার গ্রাম প্রতিবেশিরা সকাল সন্ধা চা খেতে আসে। চা খেয়ে অনেকেই বাকি রাখে আবার অনেকেই নগদ দিয়ে যায়। বছর শেষে সকলে পরামর্শে একটা হালখাতা আনুষ্ঠানের আয়োজন করেছি। এতে আমার গ্রাম প্রতিবেশি ক্রেতারা আনন্দ করে কেউ বিরানির ছাল, কেউ মুরগীর মাংস আবার কেউ তেল দিয়ে আমার এই আনন্দ অনুষ্ঠানে সহযোগিতা করছে। আমি গ্রামবাসীর কাছে চির কৃতজ্ঞ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!