বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

প্রেমের ফসিল -কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

প্রেমের ফসিল

তুমি এসেছিলে এক সন্ধ্যাবেলায়—
যেন চাঁদের নিচে আগুনের মিছিল,
অথবা কুঞ্জবনে লুকিয়ে থাকা সুরার শরীর।
আমি তখন নিঃশব্দ ছিলাম—
জীবনানন্দের ফেলে আসা কোনো পাতা,
ঝরা শব্দের মতো…
যা প্রেম হলে পড়ে থাকে, কিন্তু আর বলা হয় না।

তুমি বলে গেলে, ‘ভালবাসা পুরনো হয়,
ভুল হয়,
ফিরে আসে না—’
আমি তা-ও বিশ্বাস করি, যেমন ওমর খৈয়াম বিশ্বাস করেছিল
এক কাপ মদে মুক্তি,
আর আমি—তোমার চলে যাওয়ায় মৃত্যুকে ভুলে থেকেছি,
জীবনের নামে।

আমি তো তোমার কাছে কেউ ছিলাম না—
তবু, বুকের কোনায় এক ফসিল রেখে দিয়েছিলে,
যা আজও ধুকপুক করে
প্রেমের জ্বালানিতে—
শুধু আগুন নেই, শুধু ছাইয়ের নাচ।

তুমি আমার কবরে একদিন হয়তো দাঁড়াবে—
সঙ্গে ফুল নয়, ক্ষমার উচ্চারণ,
সেই দিন আমি উঠে এসে বলব—
“তোমার ঋণ আর নেই,
তুমি প্রাক্তন নও,
তুমি সেই প্রাচীন দুর্যোগ,
যার আবহে আমি বেঁচে আছি
কালো জলরঙের মানুষ হয়ে,
জয় গোস্বামীর মতো চুপচাপ,
ভাঙা ট্রামের জানালায় তাকিয়ে—
শুধু তোমাকেই খুঁজি!”

আর যদি কখনো এই বুকে হাওয়া না চলে,
জানো,
আমি শক্তি চট্টোপাধ্যায়ের মতো বলেছি—
“এ শহরে কেউ থাকে না,
যদি তার বুকের ভিতর ঘর না থাকে!”

তুমি ছিলে আমার ভিতরের ঘর,
এখন তুমি শহর—
নিস্তব্ধ, নির্বাসিত, প্রার্থনাহীন
তবুও কুয়াশা হয়ে ঘিরে থাকো,
মৃত্যুর পরেও প্রেম হয় কিনা,
সে প্রশ্নের উত্তর তুমি…

শৈলকূপা, ঝিনাইদহ
০৩ জুন, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!