বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

ঝিনাইদহে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সচেতনতা মূলক রোড শো

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান এর নির্দেশনা মোতাবেক, পবিত্র ঈদ-উল আযহা-২০২৫ উপলক্ষ্যে, যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে ঝিনাইদহ জেলায় ভিজিলেন্স টীম ও মনিটরিং টীম ঝিনাইদহ জেলায় সড়ক নিরাপত্তা মূলক রোড শো ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সপ্তাহব্যাপী ঝিনাইদহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিসি, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও বিআরটিএর সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

“আসন্ন ঈদুল আযহা’ ২৫” উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (০১ জুন ‘২৫) সকালে ঝিনাইদহ শহরে জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ ঝিনাইদহ এর যৌথ আয়োজনে পথচারী, ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত রোড শোতে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

রোড শো তে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ট্রাফিক বিভাগের পরিদর্শক মশিউর রহমান, হাইওয়ে পুলিশ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের মোটরযান পরিদর্শক এস এম সবুজ ও সজীব সরকার, ঝিনাইদহ মালিক সমিতির সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

অনুষ্ঠিত রোড শোতে স্থানীয় সুশীল সমাজ, জনগণ ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!