শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

শ্যামনগরে গলায় ফাঁ*স লাগি*য়ে বিজিবি সদস্যের আত্ম*হত্যা

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্য আত্মহত্যা করেছে।

বুধবার (১৪ মে ‘২৫) সকাল পৌনে ৭টার দিকে শ্যামনগরস্থ নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় এঘটনা ঘটে। আত্মহননকারি বিজিবি সদস্যের নাম সিপাহী আবু সালেহ আহম্মেদ (৩৫)।

তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তার বিজিবি সদস্য নং-১০৩১৫৭। তিনি সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নে সিপাহী হিসাবে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সিপাহী আবু সালেহ আহম্মেদ শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামে পলাশের বাসায় ভাড়া থাকতেন।

বুধবার সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে ভাড়া বাসায় নিজ শয়ন কক্ষের মধ্যে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে অত্মহত্যার চেষ্টা করেন। এসময় গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টা ১০ মিনিটের দিকে সেখানে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৫) দায়ের করে উপ-পরিদর্শক ফারুক আলী মন্ডলকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে প্রাথমিক অবস্থায় তার আত্যহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!