বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

সুন্দরবনে ৬শ পিস হরিণ ধরার ফাঁদসহ দুটি নৌকা উদ্ধার

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন টাটের খাল এলাকা হতে ৬শ পিস হরিণ ধরা ফাঁদের দড়ি ও দুইটি নৌকা উদ্ধার করা হয়েছে। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্র বনের মধ্যে পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ মে ‘২৫) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে সিপিজির সদস্যদের টহল চলাকালীন সময়ে উক্ত ফাঁদ ও দড়ি উদ্ধার হয় বলে জানান সিপিজির টিম লিডার ইসমাইল হোসেন।
সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এ প্রতিনিধিকে জানান, প্রতিদিনের নিয়মত টহল চলাকালে সুন্দরবনের গহীনে টাটের খালে হরিণ শিকারি চক্রকে দেখতে পেয়ে তাদের পিছু নেয় টহল দল। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে শিকারিরা পালিয়ে যায় সুন্দরবনের মধ্যে। টহল দল শিকারি চক্রের ফেলে যাওয়া দুইটা নৌকা ও ৬০০পিস ফাঁদ উদ্ধার করে।
জিয়াউর রহমান বলেন যেহেতু তাৎক্ষণিক শিকারীকে চক্রকে সনাক্ত করা সম্ভব হয়নি, তবে নিয়মিত মামলার যে বিধান রয়েছে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!