শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

দেবহাটায় তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি পালন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ঘোষিত কর্মবিরতি কর্মসূচি পালন করেছন দেবহাটার শিক্ষকরা।

সোমবার (৫ মে থেকে ১৫ মে) এক ঘন্টার কর্মবিরতি পালন করেবে সাতক্ষীরা জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন। এতে বেতন কাঠামো, পদোন্নতির জটিলতা এবং পেশাগত উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে চলা অসন্তোষ এর কারণে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ ঘোষিত একাধিকবার সরকারের কাছে দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় প্রাথমিক শিক্ষকরা বাধ্য হয়ে এ আন্দোলনের এই পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন তারা।

‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর ছয়টি সহকারী শিক্ষক সংগঠনের সভাপতিসহ নেতৃবৃন্দ এ আন্দোলনে একাত্বতা ঘোষনা করেছেন।

জানা গেছে, ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবি পূরণ না হওয়ায়, তারা ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন একঘণ্টা কর্মবিরতি পালন শুরু করেছেন। এরপরও দাবি না মানা হলে ১৬ থেকে ২০মে প্রতিদিন দুইঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। চূড়ান্তভাবে ২৬ মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতিতে যাবেন তাঁরা। সংগঠনটির দাবি প্রথমত তারা কনসালটেশন কমিটির প্রস্তাবিত ১২তম গ্রেড সংস্কার করে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন। যেখানে সহকারী শিক্ষক পদকে ‘অ্যান্ট্রি’ পদ হিসেবে বিবেচনার দাবি তোলা হয়েছে। দ্বিতীয়ত ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে যে জটিলতা রয়েছে, তা দূর করার দাবি জানানো হয়েছে। তৃতীয়ত প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা ও দ্রুত পদোন্নতির দাবি জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!