বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসকের সাথে বেকারি অংশীজনের মতবিনিময় সভা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসকের সাথে বেকারি অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে ‘২৫) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ মতবিনিময় সভায়সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ডঃ. মোঃ রুহুল আমিন সরকার, গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশীদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আল আমিন, জেলা খাদ্য কর্মকর্তা, জেলা বিএসটিআই কর্মকর্তা, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি শেখ মোশাররফ হোসেন, মর্ডান বেকারীর স্বত্বাধিকারী কবীর গাজী, গোপালগঞ্জ ভাই ভাই বেকারির ম্যানেজার পান্নু শেখ, আদর্শ বেকারীর স্বত্বাধিকারী আরিফ সরদার, শাহী ফুডস এন্ড ব্রেড ফ্যাক্টরির স্বত্বাধিকারী মোঃ আক্তার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশীজনদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকার শোনেন এবং সংশ্লিষ্টদেরকে তা নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সেই সাথে জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে তিনি সকল বেকারী মালিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রতিটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেখানে কর্মরত শ্রমিকদের কর্মপরিবেশের জন্য মানসম্মত হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন। এসময় তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে জেলা সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় স্থাপিত কয়েদিদের দ্বারা পরিচালিত অলাভজনক “ইহসান” বেকারীর জন্য একজন দক্ষ সেইফ / কারিগর খুঁজে দেওয়ার জন্য বেকারীর মালিকদের নিকট অনুরোধ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!