বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

গোপালগঞ্জ বিচার বিভাগে কর্মরত কর্মচারীরা সম্মিলিতভাবে দুই ঘণ্টার কর্মবিরতি পালন 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে বিচার বিভাগের কর্মচারীরা সম্মিলিতভাবে কর্মবিরতি পালন করেছে। 

সোমবার (৫ মে ‘২৫) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী তারা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের মূল ফটকের সামনে দাঁড়িয়ে এ কর্মবিরতি পালন করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল  ও গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রায় শতাধিক কর্মচারীরা এ কর্মবিরতি পালন করে।

বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী এসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার ব্যানারে এ কর্মবিরতি পালন করে। 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি (জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা) মোঃ হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক (চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির) মোঃ মনিরুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সচিব খোন্দকার আবু সাঈদ প্রমুখ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা অবিলম্বে সংস্থাপন মন্ত্রণালয় থেকে তাদেরকে বিচার বিভাগের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়াও গোপালগঞ্জ জেলা থেকে কর্মবিরতির মাধ্যমে সদাশয় সরকারের নিকট এসোসিয়েশনের দুই দফা দাবি বাস্তবায়নে আশু হস্তক্ষেপ কামনা করছেন বলে জানান কর্ম বিরতিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির ঘোষিত যে কোনো কর্মসূচী সফল করার লক্ষ্যে জেলা কমিটি প্রস্তুত রয়েছে বলেও কঠোর হুশিয়ারি দেন কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!