রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে র‍্যাব–বিজিবির যৌ থ অ ভি যা নে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ নারী মা দ ক কা রবা রি আ ট ক সাতক্ষীরা -৪ শ্যামনগর আসনে ধানের শীষের গণসংযোগ করছেন সাতক্ষীরা জজ কোর্টের- জি,পি, ও অতিরিক্ত পি,পি, ২৪০টি আসন ইতোমধ্যেই বিএনপির পক্ষে চলে গিয়েছে : ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন সাতক্ষীরা-২আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রবকান্ডা ছড়াচ্ছে-নির্বাচনী পথসভায় আব্দুর রউফ তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জ রি মা না সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের বিশাল জনসভা ও গণমিছিল কপিলমুনি ও কানাইদিয়া মানুষের জন্য কপোতাক্ষ নদীর উপর ব্রিজ ও টিআরএম বেইলি ব্রিজ নির্মান করব: তালায় সাবেক এমপি হাবিব  সাতক্ষীরার উন্নয়নে মানুষের ভাগ্য পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই- ডি.বি স্কুল মাঠে আব্দুর রউফ  কলারোয়ায় অনুমোদনহীন ক্লিনিকে চলে অপারেশন: হাতুড়ি ডাক্তার করে প্রেসক্রিপশন!

সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং, দ্রুত নিষ্পত্তির নির্দেশনা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং আছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (০৫ মে ‘২৫) সকালে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মামলার কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ আদালত প্রাঙ্গণে আসেন। তাদের পানাহার, বিশ্রাম ও বাথরুম ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণে দেশের অন্য জেলার ন্যায় এখানেও ন্যায়কুঞ্জ নির্মিত হয়েছে। এছাড়া মামলাজট নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই জট একদিনে সৃষ্টি হয়নি। এগুলো শতবছরের। একসময় একটি জেলায় এক-দুজন বিচারক থাকতো, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা অনেক উন্নত। এখন মামালার চেয়ে মামলা নিষ্পত্তির সংখ্যা বেশি।

ন্যায়কুঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, পিপি অ্যাড. মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।

ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!