বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোমরা  স্থল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ৩ দিন বন্ধ সাতক্ষীরায় সেনাবাহিনী পরিচয় দেয়া ভুয়া গোয়েন্দা আটক কড়া নিরাপত্তার মধ্যে সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম কালিগঞ্জ উপজেলা কৃষকদলের দুই নেতা ব হি ষ্কা র প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন, জেলা প্রশাসকের প্রেসব্রিফিং সাতক্ষীরায় ভোট গ্রহণের আগে সেনা টহলের উপস্থিতি এলাকার মানুষকে আশ্বস্ত করছে বেদেপল্লির ছোট্ট বন্ধুদের সাথে শৈশবের ক্যানভাসের যাত্রা শুরু  সাতক্ষীরার ৪ আসনে ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি: নিরাপত্তার চাদরে ৬০৯ কেন্দ্র, সংবাদ সংগ্রহে ৭৯১ সাংবাদিক

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে হাসপাতালে ভাংচুর, দুই ডাক্তার ও চার স্বাস্থ্যকর্মীকে মারপিট

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। শনিবার (০৩ মে ‘২৫) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিষ্কার করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত সেবিকা ফরিদা খাতুন ও সোহানা পারভিন জানান, সদর উপজেলার মাগুরা গ্রামের আক্কেল আলী (২৫) নামের এক যুবক মারপিটের কারণে শনিবার সকালে জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে ১ নং ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ওই রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করা হয়। এরপরপরই ১নং ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরী বিভাগে ফিরে এসে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। তাদেরকে মারপিট করা হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্বাস্থ্য কর্মী জানান, স্বাস্থ্য কর্মীদের সাথে বচসার একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে ১০/১৫ জন দুর্বৃত্ত জরুরী বিভাগের আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ভাঙচুর করে। এ সময় জরুরী বিভাগে দায়িত্ব পালনকারি ঢাকা থেকে আগত ডাঃ তানভির আহম্মেদ ও সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বে থাকা ডাঃ মারুফ আক্তার, সেবিকা সোহানা পারভিন, সেবিকা ফরিদা খাতুন, স্বাস্থ্য কর্মী ফরিদ হোসেন ও মামুনকে পিটিয়ে জখম করা হয়।

হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী বিভাগে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দেন। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত নার্স ফরিদা খাতুন কারো নাম উল্লেখ না করে রোগী শাহিনের লোকজন হামলা চালিয়েছে উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ বলেন, রোগীর চিকিৎসা নিয়ে জরুরী বিভাগে হামলা চালানো হয়েছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে জরুরী বিভাগে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই। রোগীর ১০/১৫ জন লোকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”

এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা মানিক বলেন, তিনি রোগীর সাথে ছিলেন। কারা ভাংচুর করেছে তা তিনি জানেন না।

সাতক্ষীরার সিভিল সার্জন- ডাক্তার আব্দুস সালাম বলেন, ১ নং ওয়ার্ডে রোগীর জন্য ডাক্তার না পাওয়ার অভিযোগে জরুরী বিভাগে রোগীর লোকজন ভাংচুর চালিয়েছে। পিটিয়ে জখম করা হয়েছে ঢাকা থেকে আগত এক চিকিৎসক ও স্টাফদের। থানায় মামলা দেওয়া হয়েছে।

অপরদিকে শনিবার বিকেলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, সদর হাসপাতালের পরিস্থিতি শান্ত রয়েছে। বিকাল সাড়ে চারটা পর্যন্ত এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!