রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে র‍্যাব–বিজিবির যৌ থ অ ভি যা নে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ নারী মা দ ক কা রবা রি আ ট ক সাতক্ষীরা -৪ শ্যামনগর আসনে ধানের শীষের গণসংযোগ করছেন সাতক্ষীরা জজ কোর্টের- জি,পি, ও অতিরিক্ত পি,পি, ২৪০টি আসন ইতোমধ্যেই বিএনপির পক্ষে চলে গিয়েছে : ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন সাতক্ষীরা-২আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রবকান্ডা ছড়াচ্ছে-নির্বাচনী পথসভায় আব্দুর রউফ তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জ রি মা না সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের বিশাল জনসভা ও গণমিছিল কপিলমুনি ও কানাইদিয়া মানুষের জন্য কপোতাক্ষ নদীর উপর ব্রিজ ও টিআরএম বেইলি ব্রিজ নির্মান করব: তালায় সাবেক এমপি হাবিব  সাতক্ষীরার উন্নয়নে মানুষের ভাগ্য পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই- ডি.বি স্কুল মাঠে আব্দুর রউফ  কলারোয়ায় অনুমোদনহীন ক্লিনিকে চলে অপারেশন: হাতুড়ি ডাক্তার করে প্রেসক্রিপশন!

তালা প্রেসক্লাবের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত, ইউএনও’র মতবিনিময় সভা প্রত্যা*খান!

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা প্রেসক্লাবে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল সদস্য নিজেদের ভূল বুঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষনা দিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল ‘২৫) বিকাল ৫টায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা প্রসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এম এ ফয়সাল, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,  কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, নির্বাহী কমিটির সদস্য সেলিম হায়দার, কে এম শাহীনুর রহমান, খলিলুর রহমান, সেকেন্দার আবু জাফর বাবু, শেখ ইমরান হোসেন, মোহাহিরুল হক শাহিন, অর্জুন বিশ্বাস, শিরিনা সুলতানা, আজমল হোসেন জুয়েল, কামাল হোসেন, তরিকুল ইসলাম, মোকলেছুর রহমান, আরিফ বিল্লাহ, মোঃ শাহিন আলম প্রমুখ।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন।

সভায় বক্তরা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল অন্যায় ভাবে বিয়ম বর্হিভূতভাবে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ১০ দিনের সাজা প্রদান করেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের মধ্যে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা ঐক্যবদ্ধ। আজ থেকে কোনো সাংবাদিক বিপদে পড়লে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করবো।

তারা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ যে মতবিনিময় সভার আহবান করেছেন আমরা প্রত্যাখ্যান করলাম। আগামীতে এমন আচরণ করলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল আজ বিকাল ৫টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আহবান করেছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!