বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে প্রথমবারেরমত ছাত্রদের নিয়ে শিবিরের গণ-ইফতার শ্যামনগরে দূর্বার প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা মা ম লা য় সহকারী শিক্ষক মুকুল কা রা গা রে কুমিরা মহিলা ডিগ্রী কলেজে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান কালিগঞ্জে স ন্ত্রা সী হা ম লা য় ছাত্রদল নেতা শফিউল আলম মিলন আ হ ত দেবহাটায় সিরিয়াল রে পি স্ট বৃদ্ধ রাজ্জাক কিশোরী ধ র্ষ ণ মা ম লা য় গ্রে প্তা র সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ ‎তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নি র্যা ত ন ও ধ র্ষ ণ চে ষ্টা র অ ভি যো গ সাতক্ষীরা আশাশুনির এসিল্যান্ডের বি রু দ্ধে স্ত্রী নি র্যা ত ন ও যৌতুকের মা ম লা

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি’র রাজপথের আন্দোলনে পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে স্বৈরাচারের দোসরদের নিয়ে বিএনপি’র সার্চ কমিটি গঠনের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবূশ করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল ‘২৫) বিকাল সাড়ে ৫টায় শহরের নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ইটাগাছা হাটের মোড় এলাকায় গিয়ে সমাবেশ মিলিত হয়।

সমাবেশে বক্তব্যে রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ শের আলী, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, পৌর বিএনপি’র সাবেক যুগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন রাজুসহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এসময় অভিযোগ করে বলেন, বিএনপি’র সার্চ কমিটিতে যাদের অন্তরভূক্ত করা হয়েছে তাদের অনেকেরেই গত ৫ আগষ্টের আগে আন্দোলন সংগ্রামে তাদের খুঁজে পাওয়া যায়নি। এমনকি গত ১৭ বছরও তারা বিএনপি’র কোন কর্মসুচিতে ছিলেন না। আওয়ামীলীগের দোসর, চোরাকারবারী ও বিগত দিন বিএনপি’র আন্দোলন সংগ্রামে যাদের কোন ভূমিকা ছিল না তাদের নিয়েই এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। বক্তারা এসময় অবিলম্বে এই সার্চ কমিটি বাতিলের জোর দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!