শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

কালিগঞ্জে অ*বৈধ সম্পর্কে এক ইউপি সদস্যকে পি*টিয়ে ও কু*পিয়ে*ছে বিক্ষু*ব্ধরা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

এক দিনমজুরের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে ফজলুর রহমান নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে স্থানীয়রা। রবিবার (২৭ এপ্রিল ‘২৫) ভোর তিনটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউপি সদস্যকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউডি সদস্য ফজলুর রহমান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ও কৃষ্ণনগর গ্রামের ফজর আলী গাজীর ছেলে।

কৃষ্ণনগর গ্রামের আইয়ুব আলী, গোলাম রব্বানী ও গোলাম মোস্তফা জানান, তাদের ভাই নুরুল ইসলাম গাজী একজন দিন মজুর। দীর্ঘদিন ধরে সে ইটভাটা ও ধান কাটা শ্রমিক হিসেব কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তাদের ভাই নুরুল ইসলাম বাড়িতে না থাকার সূযোগে ইউপি সদস্য ফজলুর রহমান ভাইয়ের স্ত্রী কোহিনুরের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। ফজলুর স্ত্রী ফিরোজা বেগম দুই সস্তানকে নিয়ে সাতক্ষীরা শহরের মধু মোল্লারডাঙির বাপের বাড়ির পাশে অবস্থান করে। এ সূযোগে কোহিনুরের সঙ্গে অবাধ সম্পর্ক ছিল ফজলুর রহমানের।

স্থানীয়রা জানান, ফজর আলী ডাকাাতের ছেলে ফজলুর রহমানের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেতো না। অনৈতিক সম্পর্কের জের ধরে সরকারি ত্রানসহ সকল সুবিধা দিয়ে কোহিনুরের ঘরবাড়ি সাজিয়ে দিয়েছেন ফজলুর রহমান। রবিবার ভোর তিনটার দিকে একই এলাকার রেজাউল ডাকাত, শংকরপুরের জোহর আলী তরফদার, শহর আলী তরফদারসহ কয়েকজন কোহিনুরের ঘর থেকে ফজলুকে বের করে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ফজলুর রহমানের বাম হাত ও বাম পা পিটিয়ে ও কুপিয়ে ভেঙে দেয়। আশঙ্কাজনক অবস্থায় রবিবার সকালে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফজলুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার স্বামী মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে। তবে কি কারণে তিনি জখম হয়েছেন তা নিয়ে কোন মন্তব্য করতে রাজী হননি।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!