বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

স্মার্ট বিদ্যালয় ডি. বি ইউনাইটেড হাইস্কুলে বাংলা বর্ষ বরণ ১৪৩২ উদযাপন

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উৎযাপন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল ‘২৫)  সকাল ০৮ থেকে দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উৎযাপন করা হয়।

ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের মুহাম্মদ হোসেন মিলানায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে বাংলা নববর্ষের বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, রফিক আহম্মেদ মোল্যা, আব্দুস সালাম সানা, জাহাঙ্গীর হোসেন, বি.ডি. এফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাংবাদিক জি, এম আমিনুল হক, আরশাদ আলী, ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আবুল খায়ের, ডি,বি ইউনাইটেড প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই, শামছুর রহমান সোনা, কানাই লাল কানু সাহা ও মেহেদী হাসান শিমুল প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি. বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, ফয়জুল হক বাবু প্রমুখ। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য এ্যাডহক কমিটির সভাপতি মো. নুরুল আমিন লাভলু জরুরি কাজে ঢাকায় অবস্থান করার কারণে অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। শুভেচ্ছা বার্তা পাঠ করেন গ্রাম্য ডাক্তার জিয়াউর রহমান।  শুভেচ্ছা বার্তায়  তিনি বলেন  আগামী দিনে সকলের পথ চলা শুভ হোক অনিন্দ্য সুন্দর হোক সকলের জীবন।

সকলের সুস্বাস্থ্য কামনা করেন। কবির কন্ঠে কণ্ঠ মিলিয়ে তিনি বলেন, উদিত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাসি–শুভেচ্ছা জানাই রাশি রাশি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ প্রতিটি বাঙালির কৃষ্টি কালচার বহন করে। বাঙালিরা আবহমান কাল থেকে পহেলা বৈশাখ পালন করে আসছে। তিনি অতীতের সকল ভেদাভেদ ভুলে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের  সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!