মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

সম্প্রীতির বার্তায় সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে বর্ষবরণ 

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাণের উৎসব পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল ‘২৫) বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয় নানা কর্মসূচি।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ‘এসো হে বৈশাখ’ বিশ্ব সংগীত পরিবেশন, বৈশাখ বন্দনায় পুঁথি পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, হালখাতা মহরত ও পান্তা উৎসব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক কমান্ডার, ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি স ম শহিদুল ইসলাম। বিশিষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সরফরাজ নেওয়াজ সাগর, সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর কবির, বিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাংবাদিক আরশাদ আলী, জিএম আমিনুল হক, মেহেদী হাসান শিমুল। সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, গীতা রানী সাহা, খালেদা খাতুন, আজহারুল ইসলাম, আসমাতারা জাহান, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সংগীত পরিবেশন করেন ঝিলিক সরকার, আয়ুশী মল্লিক, তিশা আফসানাসহ অন্যরা। বৈশাখ বন্দনায় পুঁথি পাঠ করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!