শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

গোবিপ্রবি’তে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়েছে।

বাংলা নববর্ষ – ১৪৩২ বরণ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল ‘২৫) সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। কুলা-চালুন, শখের হাঁড়ি, কলসি ও তালপাখা হাতে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে নির্মিত ফটোফ্রেমের সামনে ছবি উঠিয়ে আনন্দ উদ্যাপন করা হয়।

এ সময় বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সকলের মাঝে দই, চিড়া, মুড়ি, রসগোল্লা, সাজ-বাতাসা, গজা, নকুলদানা ও দানা মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও উৎসবের অংশ হিসেবে ক্যাম্পাসে আলপনা করা হয়।

নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, পহেলা বৈশাখ বাঙালিদের কাছে অনেক বেশি আনন্দের। এবারের বৈশাখ আরো বেশি আনন্দের। কারণ আমরা ফ্যাসিস্ট মুক্ত সময়ে, ফ্যাসিস্ট মুক্ত সমাজে এই উদ্যাপন করতে পারছি। একই সাথে একটা কষ্টের জায়গাও রয়েছে। কেননা আমরা যখন নববর্ষ বরণ করছি, তখন ফিলিস্তিনের মানুষ নিষ্ঠুরভাবে গণহত্যার শিকার হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি।    

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!