রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

কালিগঞ্জের রতনপুরে গরুর হাট উদ্বোধনের দিনেই বিকিকিনিতে ব্যাপক সাড়া ফেলেছে

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর গরুরহাটের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল ‘২৫) বেলা ১২টা হতে ঐতিহ্যবাহী রতনপুর গরুরহাটের বিকিকিনি শুরু হয়ে চলে সন্ধ্যাবধী। জানাগেছে, এবারই প্রথমবারে সোমবার গরুরহাট উদ্বোধন করা হয়েছে। ইতিপূর্বে শুধুমাত্র শুক্রবারে গরুরহাট হতো।

গরুর ব্যাপারী নুরালী হাজী, আব্দুস সামাদ (যশোর), ইসলাম আলী (শার্শা), আব্দুল ওয়াহাব (কলারোয়া), আব্দুল আজিজ (নুরনগর), আজিজুল ইসলাম গাজী (এমএমপুর), আশরাফ হোসেন (উকশা), মহাতাব উদ্দীন (রতনপুর)সহ প্রায় অর্ধশত ব্যাপারী উদ্বোধনীর দিনে গরু ক্রয় বিক্রয করেণ। হাটের ইজারাদার কাজী আফছারুল ইসলাম জানান, হাটের উদ্বোধনীর দিনে ৭২টি গরু বিক্রযের পাশ কেটেছি। যেহেতু বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে প্রথমবারের মতো সোমবারে হাটের উদ্বোধন করা হয়েছে। প্রথমদিনেই বেশ সাড়া পেয়েছি, আশা করছি রতনপুর গরুর হাটের হারানো ঐতিহ্য ফিরে আসবে। উদ্বোধনে উপস্থিত ছিলেন রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, শতাধিক ব্যাপারী ও শতশত মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!