রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখে শোভাযাত্রা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে “নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসকের আয়োজনে পহেলা বৈশাখ শোভাযাত্রায় অংশগ্রহণ পরবর্তী বিদ্যালয়ের হলরুমে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাঙালিয়ানা পোশাকে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা পান্তাভোজে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান, সিনিয়র শিক্ষক শেখ মুস্তাফিজুর রহমান, গাজী মমিনউদ্দিন, জি.এম আলতাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ কাবিজুল ইসলাম, কানাইলাল মজুমদার, মোঃ আব্দুর রউফ প্রমুখ। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  প্রদান করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস আরা ও কৃষ্ণা মন্ডল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!