মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

সাতক্ষীরায় গাজায় বর্বোরচিত হামলার প্রতিবাদে ব্যাংকার’স এসোসিয়েশনের মানববন্ধন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

“নিরীহ ফিলিস্থিনীদের উপর ইসরায়েলী বাহিনী কর্তৃক বর্বোরচিত হামলার” প্রতিবাদে ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল ‘২৫) বিকাল ৫ টায় শহরের নিউ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের এসপিও কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জিএম আবু সায়েম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, সংগঠনের উপদেষ্টা ও রূপালী ব্যাংকের ডিজিএম শংকর কুমার দাশ, এজিএম ইউনুস আলী, জনতা ব্যাংক পাটকেলঘাটা শাখার ম্যানেজার কারিমুছ শাহাদাৎ, তালা শাখার ম্যানেজার শহীদুজ্জামান, বাকাল শাখার ম্যানেজার শাহিনুর রহমান, উপজেলা ক্যাম্পাস শাখার ম্যানেজার বরদা চরন বিশ্বাস, ব্রহ্মরাজপুর বাজার শাখার ম্যানেজার নজরুল ইসলাম, সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার বিদ্যুৎ, উত্তরা ব্যাংকের ম্যানেজার প্রঞ্জানন্দ বালা, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শামীম রেজা, সোনালী ব্যাংক খলিশখালী শাখার ম্যনেজার জসীম উদ্দিন, ফাস্ট সিকিউরিটি ইসঃ ব্যাংকের ম্যানেজার জাফর ইকবাল, আজমল হোসেন, ম্যানেজার মনিরুল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার শাকিল আহমেদ, যমুনা ব্যাংকের ম্যানেজার গাজী মোশাররফ হোসেন, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ইলিয়াসুর রহমানসহ ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সাতক্ষীরার সকল ব্যাংকারা।

এ মানববন্ধন কর্মসূচিতে একাত্মা প্রকাশ করে অংশগ্রহণ করেন ব্যাংকার্স ক্লাব সাতক্ষীরা, আল বারাকা শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী কামরুজ্জামান বুলু, ব্যবসায়ী পল্টু, কামরুল, কাজী রাশেদ আলীসহ দুই শতাধিক ব্যাংকার ও শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা সবাই ইজরায়েলী বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর এই বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নিরীহ ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!