মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

দীর্ঘ ঈদ ছুটির পরে ভোমরা স্থলবন্দরে কর্মচাঞ্চল্যতা শুরু

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯দিন বন্ধ ধাকার পর আবারো শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম। রবিবার (০৬ এপ্রিল ‘২৫) সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বানিজ্যিক কার্যক্রম শুরু হয়। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে। এর আগে গত ২৮ মার্চ (শুক্রবার) থেকে গতকাল ৫ এপিল ‘২৫ (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন ঈদের ছুটিতে বন্দরের সবধরনের আমাদানী-রপ্তানী বাণিজ্য বন্ধ ছিলো। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনসহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের যৌথ মতামতের পর বিষয়টি নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে সর্ব সম্মতিক্রমে গত ২৮ মার্চ (শুক্রবার, সাপ্তাহিক সরকারী ছুটি) থেকে গতকাল ৫ এপিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন বন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আরো জানান, ছুটি শেষে আজ রবিবার সকাল থেকে আবারো উভয় দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফাল দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম টানা ৯ দির বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো শুরু হয়েছে আমদানী-রপ্তানী বাণির্জিক কার্যক্রম। তিনি আরো জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ পণ্যবাহি ট্রাকে বিভিন্ন ধরনের কাঁচামাল, খাদ্যপণ্য, পেঁয়াজ, চাল, ফলমূল, কয়লা, মশলা ও নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন ধরনের মালামাল আমদানি-রপ্তানি হয়ে থাকে। এই বন্দরটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভোমরা স্থলবন্দর থেকে প্রতিদিন সরকারের প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার রাজস্ব আদায় হয় বলে এই কাষ্টমস কর্মকর্তা আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!