মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

ভিজিলেন্স টিম কর্তৃক ঝিনাইদহ পরিবহন কাউন্টার গুলোতে অভিযান 

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান মোঃ ইয়াছিন এর নির্দেশনা মোতাবেক, পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫  উপলক্ষ্যে, যাত্রী সাধারণের  নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে ঝিনাইদহ জেলার ভিজিলেন্স ও মনিটরিং টীমের ঝিনাইদহ জেলার বাস টার্মিনালে বিভিন্ন পরিবহন কাউন্টারসমুহে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ জানান, ঝিনাইদহে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে ঈদ পরবর্তী নির্বিঘ্নে যাত্রা নিরাপদ ভাবে করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আলোকে ভিজিলেন্স টিম কর্তৃক পরিবহন কাউন্টার গুলোতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী সাধারণগনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা এ সকল বিষয়ে মনিটারিং অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, সপ্তাহব্যাপী এই মনিটরিং টীম এ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিসি, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও বিআরটিএর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ টিমের কার্যক্রম ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে চলমান থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!